২৫ জুলাই, ২০১৮ ০০:৩৭
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী ইশতেহার আজ বুধবার (২৫ জুলাই) ঘোষণা করা হবে। দুপুর ১২টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন -এ ইশতেহার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সিলেটে কর্মরত সকল সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
আপনার মন্তব্য