সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৫:২৫

নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলবো: পাপ্পু

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুর রহমান পাপ্পু ঠেলাগাড়ি মার্কার সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) বাদ আছর এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান পাপ্পু বলেন, ৫নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে পরিবর্তন প্রয়োজন। ওয়ার্ডের নানাবিদ সমস্যা সমাধানে প্রয়োজন যুগোপযোগী পরিকল্পনা। আমি নির্বাচিত হলে সবার পরামর্শ নিয়ে ৫নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলবো। এ সময় তিনি ৩০ জুলাই ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেয়ার আহবান জানান।

গণসংযোগে অংশ নেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব কুতুব উদ্দিন, ফারুক আহমদ, মানিক মিয়া ইলিয়াছ, ফয়জুর রহমান, গফুর মিয়া, আলতাফ মিয়া, সাব্বির আহমদ, মতিন মিয়া, আব্দুল মোতাল্লিব, সাজু আহমদ, সাদিক আহমদ, তানভীর আহমদ, রকি আহমদ, তপু আহমদ, সাজুল আহমদ, জুয়েল আহমদ, তানভীর রনি, নাজিম আহমদ, ইমন আহমদ, লিসু আহমদ, আব্দুল মুমিন, রাসেল আহমদ, শাকিল আহমদ, জুমন আহমদ, ইমরান আহমদ, অভি ইলিয়াস, রনি আহমদ, সুজেল আহমদ, রতু আহমদ, জাহিম আহমদ, রুবেল আহমদ, অনিক আহমদ, সাজ্জাদ হাসান শুভ, রাব্বি ইলিয়াস, স্বপন আহমদ, জুয়েল ইলিয়াস, আনোয়ার আহমদ, মিঠু মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত