সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩২

সিলেট সরকারি মহিলা কলেজে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ন্যায় সিলেট সরকারি মহিলা কলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিলেট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এ থেকে উত্তরণ সম্ভব।

মানববন্ধনে কলেজ ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফাহিমা জিন্নুরাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একাত্ম হয়ে কাজ করার জন্য আহবান জানান কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি।

আপনার মন্তব্য

আলোচিত