৩০ সেপ্টেম্বর, ২০১৮ ২১:০১
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (ক্রাইম) রুদ্র মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক সুবীর দেব শাওনসহ প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক, সম্পাদক ও সাংবাদিক রুদ্র মিজানের উপর মিথ্যা মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত গত ১৭ সেপ্টেম্বর দৈনিক মানবজমিনে প্রকাশিত ‘যুবলীগ নেতার চাঁদা দাবী, আঞ্জুমানের ভবন নির্মাণ বন্ধ’ শিরোনামে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ প্রকাশ হলে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন এ যুবলীগ নেতা।
আপনার মন্তব্য