৩০ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৩
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় ‘স্থানীয় জনগণের অংশগ্রহণে ও সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে শিশুদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক তপন কুমার কর্মকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মো. মতিউর রহমান, সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল দাস, ইউনিসেফ সিলেট বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজ ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় কর্মপরিকল্পনাটি মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মরত সরকারি কর্মকর্তাদের শিশু অধিকার কেন্দ্রিক স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে অবহিতরণ করণ ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ইউনিসেফ বাংলাদেশ ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ কর্মসূচীকে সামনে রেখে ইউনিসেফ এনআইএলজির সহায়তায় বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা, অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনকে কর্মসূচী সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে একদিনের অবহিতকরণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মশালায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য