০২ অক্টোবর, ২০১৮ ১৫:৫৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পেইভ, সুজন ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার শ্রীমঙ্গলের উদ্যোগে এ মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ অক্টোবর) সকালে 'সন্ত্রাস নয় জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে এক মানববন্ধন ও শান্তি পদযাত্রার আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পেইভ শ্রীমঙ্গল শাখার অ্যাম্বাসেডর কাজী আসমা, জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ রহিম নোমানী, পেইভ শ্রীমঙ্গল শাখার সমন্বয়ক সায়েদ আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সদস্য জাভেদ ভূঁইয়া প্রমুখ।
পরে শান্তি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
আপনার মন্তব্য