নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০১৮ ১৬:২৮

শাহপরান থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

সিলেটের শাহপরান থানা এলাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহরণকৃত এক শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শাহপরান থানার হাতিমবাগ এলাকার একটি বাসা থেকে শিশু উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে লালদীঘিরপাড় থেকে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত শিশু মাইশা আক্তার (১১ মাস)। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাদশা মিয়া (২৫), তার স্ত্রী ফারজানা আক্তার সাথী (২২) ও শিউলী বেগম (২২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, শিউলী বেগম ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ে দুইতলার বহির্বিভাগ থেকে শিশু মাইশাকে অপহরণ করে বাদশা ও ফারজানার কাছে বিক্রি করে।

পুলিশ জানায়, শিশু অপহরণ মামলার ঘটনায় জড়িত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শিশু মাইশা অপহরণের ঘটনায় তার মা মোছা. সুমি বেগম ২৭ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় একটি এজাহার দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত