সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৮ ১৪:৩১

সিলেটে নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

সিলেটে নিখোঁজ থাকা ৫ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে থেকে শিশু মো. সামাদকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।   

সামাদ কিশোরগঞ্জের ভৈরব থানার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তারা বর্তমানে নগরীর কামালগড় এলাকার ১৩৮ নম্বর বাসার বাসিন্দা।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, উদ্ধার হওয়া শিশুটিকে তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়েছে।   

আপনার মন্তব্য

আলোচিত