সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৮ ১৪:৫৩

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়কে কেন্দ্র করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বন্দরবাজারে এক সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম (পদত্যাগী), জেলা ছাত্রদলের সহ সভাপতি মাশরুর রাসেল (পদত্যাগী), মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগী) সোহেল ইবনে রাজা, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সাবেক সিনিয়র সদস্য বাবুল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, আল আমিন, আলী বাহার, ফাহাদ আহমদ আবির, মিসবাহ উদ্দিন ইমন, মিজান আহমদ চৌধুরী, প্রিন্স লায়েক আহমদ, সজিব আহমদ তানবির, এনামুল হক, রাব্বি আহমদ, অপু আহমদ আব্দুল মুকিত, মাহির আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত