কমলগঞ্জ প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৮ ১৯:৪৬

কমলগঞ্জে কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও সম্পূরক হাইজেনিক' বিতরণ করা হয়েছে।   

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার শমশেরনগর চা বাগানের নাজারেথ তেলুগু ব্যাঃ চার্চে ৩০ কিশোরীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও সম্পুরক হাইজেনিক বিতরণ করা হয়।

চা বাগান ভিত্তিক পর্যায়ে কিশোরীদের পিরিয়ড ব্যবস্থাপনার সুরক্ষা পদ্ধতি, তুলনামূলক যুগোপযোগী ব্যবহারবিধির প্রয়োজনীয়তা লক্ষ্য করে ব্যক্তি উদ্যোগে সিলেট জেলা ব্যাঃ চার্চ ফেলোশিপ জেমস ফলিয়ার মাধ্যমে 'স্যানিটারি ন্যাপকিন ও সংস্পুরক হাইজেনিক' বিতরণের আয়োজন করে নাজারেথ তেলুগু ব্যাঃ চার্চে মিখায়েল পিরেগুর।

এ উপলক্ষে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারবিধি, পরিষ্কার-পরিছন্নতা ও এর প্রয়োজনীয়তার উপর শিক্ষা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত