সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৮ ১৯:৫৮

সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সেমিনার শনিবার

সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়ন, সম্ভাবনা এবং চাহিদা নিয়ে “উন্নয়ন রোডম্যাপ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় চেম্বারের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় বাংলাদেশ সরকারের ‘ভিশন-২০২১’ এবং ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে সিলেট বিভাগের সকল জেলার অর্থনৈতিক উন্নয়ন, সম্ভাবনা এবং চাহিদা নিয়ে দিনব্যাপী “উন্নয়ন রোডম্যাপ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সী এমপি উপস্থিত থাকবেন।

উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য সিলেট চেম্বার সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ অনুরোধ জানিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত