১২ অক্টোবর, ২০১৮ ২১:২৪
হবিগঞ্জের বাহুবলে চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
শুক্রবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি দাঁড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী সাংবাদিকদের মাইক্রোবাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য