মাধবপুর প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৮ ২২:৫৭

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে ডানপিটে গ্রুপের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ডানপিটে গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আখড়া বাজার এলাকায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়।

গ্রুপের সভাপতি রাজীব দেব রায় রাজু’র সভাপতিত্বে বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
 
গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক অলক চক্রবর্তী, ব্যবসায়ী কিংকর ঘোষ, সুজন রায়, সনজিত দাস, ইউপি সদস্য আবু মিয়া, সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শিপন, প্রত্যয় দেব, সাইফুল ইসলাম, এখলাছুর রহমান সিরাজী, সৈয়দ মিয়া, মিজানুর রহমান, ইকবাল খান, মিঠু দেব, জামাল মিয়া, সুব্রত বনিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত