বালাগঞ্জ প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৮ ২৩:১২

বালাগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা

সিলেটের বালাগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে অজ্ঞাত ১৪০/১৫০ জনকে আসামী করে বালাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-১)।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালাগঞ্জ থানার এস আই কামরুল হাসান আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, গত ১০অক্টোবর দিবাগত রাতে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজার এবং স্থানীয় সিরাজপুর ও সুলতানপুর গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত