সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৮ ২৩:৩৪

বালাগঞ্জের কাশিপুরে বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের কাশিপুর গ্রামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে কাশিপুর বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে এই বিদ্যুৎ উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে বিদ্যুৎ খাত সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুব আলমের সভাপতিত্বে ও বালাগঞ্জ এলাকার পরিচালক মাহমুদ হোসেন মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক, অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন রিপন, সহকারী জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আক্রাম আলী, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও বোয়ালজুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মনসুর, জেলা ছাত্রলীগের এ.কে টুটুল, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সভাপতি মো. জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. কালাম মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবাসিক প্রকৌশলী শাহ আলম।

পরে মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়ার বাড়িতে গিয়ে ও তার আব্বা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী লাল মিয়ার সাথে কুশল বিনিময় করেন। তারপর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের অসুস্থ আব্বা বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রেনু মিয়াকে দেখেন ও তার খোঁজ খবর নেন।

আপনার মন্তব্য

আলোচিত