সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৮ ১২:৩২

রোববার সিলেটে পালিত হবে ৪৯তম বিশ্বমান দিবস

আগামী ১৪ অক্টোবর রবিবার ৪৯ তম “বিশ্ব মান দিবস” উদযাপিত হতে যাচ্ছে। এবারের মান দিবসের প্রতিপাদ্য বিষয় “International Standards and the Fourth Industrial Revolution” যার ভাবার্থ- “চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান”।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা বিএসটিআই’র উদ্যোগে প্রতি বছরের মত এবারও দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

৪৯ তম “বিশ্ব মান দিবস” উপলক্ষে বিএসটিআই আঞ্চলিক অফিস সিলেটের উদ্যোগে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর চেম্বার কনফারেন্স হলে ১৪ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাব সিলেটের সভাপতি মো. জামিল চৌধুরী।  

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।

সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই সিলেটের উপ-পরিচালক ও আঞ্চলিক অফিস প্রধান প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান।

আপনার মন্তব্য

আলোচিত