গোয়াইনঘাট প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৮ ১৬:২৪

গোয়াইনঘাটে ৪ লাখ পিস ভারতীয় সিগারেটসহ গ্রেপ্তার এক

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ লাখ পিস ভারতীয় সিগারেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে গোয়াইন নদীর তিতারাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইলিয়াস আলী উপজেলা ৯নং ডৌবাড়ী ইউনিয়নের লংপুর গ্রামের তজম্মুল আলীর ছেলে।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ চোরাচালানীরা নদী পথে মালামাল পাচারের জন্য নৌকায় করে যাচ্ছিল। গোয়াইন নদীর স্থানীয় তিতারাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিযুশ দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে মালামালসহ ইলিয়াস আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল ভারতীয় সিগারেটসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত