নবীগঞ্জ প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০১৮ ২০:২৪

নবীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা, ওসি (অপারেশন) মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, আবু সাঈদ এওলা মিয়া, আশিক মিয়া, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু, মহিবুর রহমান হারুণ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চনন কুমার সানা, পল্লী জীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেত্রী শেখ সইফা রহমান কাকুলী প্রমুখ।

সভায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সন্ত্রাসী কার্যকলাপ, নাশকতা ও মাদকসেবী এবং ইভটিজাররা যাতে কোন রকম অপ্রীতিকর কোন ঘটনা যাতে ঘটাতে না পারে সে জন্য সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহবান উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী।

এছাড়াও সভায় সিলেট-মৌলভীবাজারের বাস সালামতপুরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড অতিক্রম করে শহরের ব্যস্ততম নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে পার্কিং ও রাজা কমপ্লেক্সের সামনে দাড় করিয়ে যাতে যাত্রী উঠানামা না করে সেজন্য বাস কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়। শহরকে যানজট মুক্ত করতে শহরের অবৈধস্থাপনা উচ্ছেদের পাশাপাশি শহরের শেরপুর রোডস্থ জুইকলি, ফুলকলি, ব্র্যাক ব্যাংকের সামনে ও বানিংয়াচং রোড পয়েন্টে সিএনজি ও টমটম স্ট্যান্ড অপসারণের জন্য আহবান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত