কমলগঞ্জ প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৮ ২০:২১

কমলগঞ্জে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন মনোনয়ন প্রত্যাশী বিশাল শো-ডাউনের মাধ্যমে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর দিন বর্তমান সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান রাত পর্যন্ত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উভয় নেতা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উভয় নেতার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২ নেতার পক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত