বালাগঞ্জ প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৮ ১৫:২০

বালাগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পূজা মণ্ডপ পরিদর্শন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক।

মঙ্গলবার (১৬ অক্টোবর) উপজেলার বালাগঞ্জ সদর ও বোয়ালজুড় ইউনিয়নের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে তা অব্যাহত রাখতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনাকে সমন্বিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাশ ভূলন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত