গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৮ ১৭:৪১

সরকার দেশের ব্যবসাবান্ধব পরিবেশ সুদৃঢ় করেছে: এমপি ইমরান

সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব। জনগণের সেবক হয়েই এ সরকার রাষ্ট্র পরিচালনা করছে। জনগণের কাছে সরকারের জনপ্রিয়তা রয়েছে। জনগণের জন্য নিয়োজিত এ সরকার দেশের ব্যবসায়িক পরিবেশকে আরও সুদৃঢ় করেছে।

বুধবার (১৭ অক্টোবর) বেলা ৩টায় সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, প্রতিদিনই দেশের কোন কোন এলাকাতে সরকারের বিনিয়োগে ব্যবসাবান্ধব নানা উদ্যোগের খবর বের হচ্ছে। ব্যবসায়ী ও শ্রমিকের স্বার্থে সরকারের তরফে সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে। ব্যবসায়ীদের নিরাপদ বিনিয়োগের জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে স্থলবন্দর, ইকোনোমিকস জোনসহ নানা অবকাঠামোগত উন্নয়ন করছে। এরই ধারাবাহিকতায় তামাবিল স্থলবন্দরের এই প্রশাসনিক ভবনের উদ্বোধন হলো।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমানের সভাপতিত্বে ও তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (ট্রাফিক) মফিদুল ইসলাম, ভারতের মেঘালয়ের ফরেন চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক ডলি খংলা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাশ চন্দ্রপাল ছানা, গোলাম নবী ভুইয়া নবু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি শামিম আহমদ, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, আব্দুল মালিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, তামাবিল পাথর,চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক চরোয়ার হোসেন ছেদু, ব্যবসায়ী জাকির খান, আব্দুল আহাদ, আব্দুল আলিম, আনোয়ার হোসেন, মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ নেতা কামাল হোসেন, গোলাম সরোয়ার প্রমুখ।

পরে প্রধান অতিথি জাফলং মামার বাজার, জাফলং চা-বাগান, রাধানগর মণ্ডপে দুর্গোৎসবের পুন্যার্থীদের সাথে পূজোর অভিনন্দন, শুভেচ্ছা বিনিময় ও এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত