১৯ অক্টোবর, ২০১৮ ১৪:১৯
সিলেটের জৈন্তাপুরে ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল উদ্বোধন ও ৩টি স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলায় এই উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মেধাবী জাতি গঠনে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। একটি শিক্ষিত জাতি পারে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শেখ হাসিনার সরকার যুগান্তকারী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক শিক্ষা ভবন নির্মাণ এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তায় বাউন্ডারি ওয়াল স্থাপন করা হয়েছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জৈন্তাপুর উপজেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে নতুন অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাঠি ও মানুষের কল্যাণে কাজ করতে চান। একটি আলোকিত ও সমৃদ্ধ বৃহত্তর জৈন্তিয়া গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
৩টি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখলাছুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা শিক্ষা অফিসার এম এ জলিল তালকুদার, উপজেলা প্রকৌশলী হাছনুজ্জামান, আব্দুল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাসনাত, সাধারণ সম্পাদক রহমত আলী, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার নিপেন্দ্র কুমার দাস, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ নেতা হানিফ আহমদ, কামরুজ্জামান চৌধুরী, মাসুক আহমদ, শফিকুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, মো. কন্টু মিয়া, সোহেল রানা, আব্দুস ছালাম ও হারুন মিয়া, মাস্টার আব্দুল মালিক, আলতাফুর রহমান, মোস্তাক আহমদ, যুবলীগ নেতা শাহিন আহমদ প্রমুখ।
ইমরান আহমদ এমপি উপজেলায় ১০শিক্ষা প্রতিষ্ঠানে ২ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা সদরের লামনীগ্রাম, নিজপাট ও দরবস্ত পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আসামপাড়া আশ্রয়ণ ও আসামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রিগেডিয়ার, রনীফৌদ, হরিপুর, চিকনাগুল, নিজপাট, পাকড়ী ও শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল উদ্বোধন করেন। রাতে ইমরান আহমদ এমপি উপজেলা সদরের কালীবাড়িসহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।
আপনার মন্তব্য