১৯ অক্টোবর, ২০১৮ ১৯:২৪
গোলাপগঞ্জে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ সরকার উন্নয়নে বিশ্বাসী। যারা আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের নামে লুটপাট চালিয়েছিল, তাদের ক্ষমতায় বসালে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, নিপীড়ন-শোষণমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু যারা তার আদর্শের শত্রু ছিল, তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ইতিহাসের জঘন্যতম হত্যাকা- চালিয়েছিল। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালে দক্ষিণ এশিয়ায় উন্নত সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে উন্নীত হবে। এছাড়া শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার দাড়িপানে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তনয় বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায় ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের ( গোলাপগঞ্জ জোন) অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, ভূমি দাতা শামিম আহমদ রাসেল, শিক্ষানুরাগি ছয়েফ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, যুবলীগ নেতা ফখরুল ইসলাম শাকিল, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ, খায়রুল আহমদ, সারওয়ার আহমদ, নাজির আহমদ, সাবের হোসেন নয়ন প্রমুখ। এর পূর্বে শিক্ষামন্ত্রী সকাল ৯টায় শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের উদ্ভোধন, বিকেল ৩টায় ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়িতে বিদ্যুৎ উপ কেন্দ্রের উদ্বোধন করেন।
আপনার মন্তব্য