সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৮ ১৪:৪২

ঐক্যফ্রন্টের সিলেট সফর নিয়ে মহানগর বিএনপি প্রস্তুতি সভা

আগামী ২৪ অক্টোবর বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফর সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি।

শনিবার (২০ অক্টোবর) নগরীর অস্থায়ী কার্যালয়ে মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেকের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

সভায় সদ্য প্রয়াত প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মঈনুদ্দিন জালালের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় আশি বছর উর্ধ্ব ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান বুদুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও ছাত্রদল নেতা আল-আমিনকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীন সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

এছাড়া সভায় তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে রোববারের কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য বলা হয়। আগামী ২৯ অক্টোবর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসী রায় দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় অসুস্থ মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সহ-সভাপতি নিহার রঞ্জন দে, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, মহানগর বিএনপির সিনিয়র সদস্য বদরুদ্দোজা বদর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত