দিরাই প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৮ ২৩:২৪

দিরাইয়ে মা-শিশু সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে মা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) বিকেলে দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার নাজমুল হোসেন, ইসলামিক রিলিফের সুবিধাভোগী সদস্য পাবিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুদ্দিন খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা সিন্ধু দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালমান মিয়া।

সুবিধাভোগীদের মাঝে বক্তব্য রাখেন লিজা তালুকদার, তোহা আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ অফিসের ফিল্ড অফিসার জাকারিয়া আহমদ।

প্রসঙ্গত ২০০২ সালে প্রতিষ্ঠিত ইসলামিক রিলিফ হাওর অঞ্চলের এতিম ছেলে-মেয়েদের আর্থিকসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সমাবেশে দিরাই উপজেলার সুবিধাভোগী ২৯২ জন এতিম শিশু ও মায়েরা সমাবেশে উপস্থিত ছিলেন।

দিরাইয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী  
এদিকে, আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো এই শ্লোগান কে সামনে নিয়ে দিরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পয়েন্ট থেকে র‌্যালীটি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুদ্দিন খান, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, মাধবী রাণী দে, সাংবাদিক সালমান মিয়া, এভারগ্রীণ রোভার স্কাউটের রোভার মেট তায়েফ চৌধুরী, স্কাউট লিডার জাহিদ সহ স্কাউট সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত