সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৮ ১৭:৫১

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে সুপরিচিত: ড. মোমেন

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশের উন্নয়ন ও অগ্রগতির ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে সুপরিচিতি লাভ করেছে। তিনি বলেন, যোগ্য পিতার যোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী থাকায় সর্বস্তরের জনগণ জানমালের নিরাপত্তা পেয়ে শান্তিতে বসবাস করছেন। তাই দেশের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (২২ অক্টোবর) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগম, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহমুদা নাজিম রুবি, পারুল মজুমদার, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন ও গোপাল রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরুপ রায়, সহপ্রচার সম্পাদক এডভোকেট আবুল কাশেম, দপ্তর সম্পাদক এডভোকেট জয়ন্ত ধর, সহদপ্তর সম্পাদক এডভোকেট আকবর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর হোসেন, সহসম্পাদক সুহেল আহমদ, সমাজসেবা সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, সহসম্পাদক শামীমা আক্তার ঝিনু, তাসলিমা লস্কর, ফাউন্ডেশনের ওয়ার্ড জাকারিয়া হোসেন জাকির, নার্গিস উর্মি, এডভোকেট আবুল হোসেন, রাহাত তাপাদার প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত