২৩ অক্টোবর, ২০১৮ ১৭:৫৮
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার বিকেলে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এসময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এই সমাবেশ।
তিনি বলেন, এটা জনগণের দাবি, জনগণ সমর্থন এসেই দিয়ে যাবে।
দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি বুধবারের সমাবেশ থেকে ঘোষণা করা হবে বলে জানান কামাল।
বুধবার বেলা ২টায় নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এই সমাবেশের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সরকারবিরোধী এই নতুন জোট।
আপনার মন্তব্য