নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৮ ১৯:১৯

পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৪ প্রতিষ্ঠানের জরিমানা

সিলেটে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) নগরীর শেখঘাট এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট উম্মে সালিক রুমাইয়া।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানের উপর মোট ৩৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এসময় মেসার্স ফাইয়ান অটোরাইছ মিলকে ৫ হাজার, মেসার্স বিসমিল্লাহ অটো রাইছ মিলকে ১০ হাজার, মেসার্স রশিদ অটো রাইছ মিলকে ৮ হাজার ও শাহিন ট্রেডার্সের ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  

অভিযানকালে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শোয়েব নাঈম ছাড়াও আইনশৃংখ্যলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত