২৩ অক্টোবর, ২০১৮ ২০:৩০
হবিগঞ্জের মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের একাংশ বিদ্যুৎ এর আলোতে আলোকিত হয়েছে।
বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাতপাড়া গ্রামের মাইনুল ইসলাম জুয়েলের উঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহম আলী।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল মোবারক, যুবলীগের সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন, সাংবাদিক হামিদুর রহমান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি ফারুক, মাইনুল ইসলাম জুয়েল প্রমুখ।
আপনার মন্তব্য