২৪ অক্টোবর, ২০১৮ ২২:১২
সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার শ্যামারচর বাজার, সরমঙ্গল হাওর ও কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহালে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম’র নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অভিযানে শ্যামারচর বাজারের দুই জাল বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত জাল সন্ধ্যা ৭টায় দিরাই থানা প্রাঙ্গণে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
আপনার মন্তব্য