নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০১৮ ১৭:২৮

সিলেটে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সিলেটে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

এতে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত বলেন, যখন কোন সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে তখন ব্যাপক উন্নয়ন সাধিত হয়। দেশের মানুষের কল্যাণ হয়। বর্তমান সরকারের অামলে সারাদেশে উন্নয়ন হয়েছে। সামনে নির্বাচন। অাপনারা অামাদের কর্মকান্ড দেখে বিবেচনা করবেন কাকে ভোট দেবেন। অামরা অাশাবাদি অাপনারা শেখ হাসিনাকেই বেছে নিবেন। কেননা তাঁর নেতৃত্বের মাঝে শুধুই জনকল্যাণ নিহিত।

মন্ত্রী বলেন, অাগামী ১০ বছরের মধ্যে দেশে কোন দারিদ্রতা থাকবে না। সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে।

মেলার উদ্বোধন  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ অাজ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু অামরা নিজেরাই করছি। মেট্রোরেল করা হচ্ছে। এসব মেঘাপ্রকল্প ছাড়াও দেশের সবক'টি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোন সরকার যখন কন্টিনিউ করে তখন কি রকম উন্নয়ন হয় তা অাপনারা দেখছেন। এটার ধারাবাহিকতা রক্ষা করতে অাবারো অাওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, দেশে বিভিন্ন জোটের তোরজোড় চলছে। এসবে কোন লাভ নেই। দেশের মানুষ জানে অাওয়ামী লীগ বিজয়ী হলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। অাদর্শ না থাকলে কোন জোটেই লাভ নেই।

চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন।

আপনার মন্তব্য

আলোচিত