নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০১৮ ১২:৪২

সিলেটে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোট প্রদর্শনী

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিনব্যাপী প্রতীকী ভোট প্রদর্শনীর আয়োজন করেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস।

শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত চলবে বলে জানান সিলেটের জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম।

প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

খোরশেদ আলম বলেন, প্রতীকী ভোটের জন্য আয়োজিত এ মেলায় ১০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন রাখা হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট ছাড়াও খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লাতে ইভিএম প্রদর্শনী চলছে। ১২ ও ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ইভিএম মেলা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত