২৭ অক্টোবর, ২০১৮ ১৮:৫৯
সিলেটের কানাইঘাটে সড়ক দুঘটনায় আশরাফ শামীম (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাণীগ্রাম ইউপির গাজী বোরহান উদ্দিন সড়কের কুদরতের দোকানের সামনে ঘটে। নিহত আশরাফ শামীম কানাইঘাট সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বড়দেশ খালোপাড় গ্রামের নাসির উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আশরাফ শামীম মোটরসাইকেল যোগে তার সহপাঠি একই গ্রামের সাহাব উদ্দিনের পুত্র কলেজ শিক্ষার্থী মওদুদ আহমদ (১৮) ও বড়দেশ নয়াগ্রামের বাবুল আহমদের পুত্র কলেজ শিক্ষার্থী মুহিতুর রহমানকে সাথে নিয়ে কানাইঘাট থেকে গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাণীগ্রাম ইউপির কুদরত উল্লাহর দোকানের পাশে পৌঁছিলে হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি অটোরিক্সা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আশরাফ শামীমের ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মোটর সাইকেলে থাকা আশরাফ শামীমের সহপাঠী মওদুদ আহমদ ও মুহিবুর রহমানও গুরুতর আহত হন।
সাথে সাথে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ শামীমকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
থানা পুলিশ নিহত আশরাফ শামীমের লাশের ময়না তদন্ত শেষে আত্বীয় স্বজনের কাছে বুঝিয়ে দিলে রাত ৮টায় আশরাফ শামীমকে পারিবারিক গুরুস্তানে দাফন করা হয়।
আপনার মন্তব্য