শ্রীমঙ্গল প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৮ ২১:৩৭

শ্রীমঙ্গলে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮।

শনিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আরডিয়ারএস (রংপুর দিনাজপুর রোরাল সার্ভিস) এর আয়োজনে সাধারণ জ্ঞান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সংগীত বিষয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরডিআরএস শ্রীমঙ্গল ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী মো. শাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন।

আরডিআরএস কর্মসূচী কর্মকর্তা এখলাছ তরফদার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আরডিআরএস শ্রীমঙ্গল এরিয়া ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক সামছুল হক, মানবাধিকার কর্মী এসকে দাশ সুমন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত