শ্রীমঙ্গল প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৮ ১৮:২১

শ্রীমঙ্গলে উদীচীর সুবর্ণজয়ন্তী উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’ স্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে উদীচী শ্রীমঙ্গল শাখার আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় উদীচীর দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়।

পরে উদীচীর শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

এ সময় শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের লোকেরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত