২৯ অক্টোবর, ২০১৮ ১৮:৩৪
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ও নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুর রহমানে সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলীরগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মতিলাল মালাকার, মুশান্ত দাস, রায়হান কবির, পলাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয় ফুল তৈরি, একক অভিনয়, গল্প রচনা, চিত্রাঙ্কন, কবিতা রচনা, দলীয়, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি দলীয় ও জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির জনকের স্বপ্নের বাস্তবায়নের নেতৃত্বে থাকা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। জনবান্ধব এ সরকারের আমলে দেশের সর্বত্রই উন্নয়ন হয়েছে। দেশের কল্যাণে আওয়ামী লীগ সরকার প্রতিদিন নানামুখী উদ্যোগ নিচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে। উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে ইমরান আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করতে হবে।
আপনার মন্তব্য