৩০ অক্টোবর, ২০১৮ ১৬:৫৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শিল্প খাতে শোভন কর্ম বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চা শ্রমিক, বাগান মালিক ও সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) উপজেলার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর হল রুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস (আইপিডিএস) এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন।
আইপিডিএস এর প্রেসিডেন্ট সঞ্জীব দ্রং এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তৌমো পৌশিয়েনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, ফিনলে টি সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার।
এর আগে ধারণাপত্র উপস্থাপনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী ও আইএলও এর ন্যাশনাল কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।
আপনার মন্তব্য