গোয়াইনঘাট প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০১৮ ১৫:২৮

ফের বিজয়ী হলে অসমাপ্ত উন্নয়নের বাস্তবায়ন করব: ইমরান আহমদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট ৪ আসনের নির্বাচিত সাংসদ ইমরান আহমদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার অপর নাম শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার  সরকারের গৃহীত সব জনকল্যাণকর প্রকল্প এখন জনগণ ভোগ করছে।

দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্নকরণ, শিক্ষা ,চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎসহ এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে টাকা না দিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু সেই পদ্মসেতু প্রকল্প থেমে নেই। শেখ হাসিনার ইস্পাতের মতো কঠিন মনোবল আর দেশ বাসির অনুপ্রেরণায় আজ পদ্মাসেতুকে দৃশ্যমান হয়েছে।

দ্রুততার সাথে নির্মাণ কাজ চলছে। মেট্রোরেলসহ আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থায় সরকারের সফলতা প্রশংসনীয়। দেশের উন্নয়ন মহা পরিকল্পনার সফল নায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকায় ভোট দিতে হবে। সরকারের গৃহীত ও চলমান সব উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, বিগত দিনে সিংহভাগ কাজই করে আমরা ফেলেছি আবারো নির্বাচিত হতে পারলে অসমাপ্ত সকল কাজের বাস্তবায়ন করবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে তাকে বিজয়ী করতে তিনি ব্যবসায়ী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও ভোট চান।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে প্রায় দেড়’শ কোটি টাকা ব্যায়ে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং বল্লাঘাট পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে জাফলং পাথর ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল পথ সভায় জাফলং পাথর ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা সামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের ’দৈনিক শুভ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মাসুম আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও তামাবিল কয়লা ও চুনা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মো. সাহাব উদ্দিন, উক্ত সড়ক সংস্কার কাজের ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি আব্দুস সামাদ, রবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন মেনন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল মালিক জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, যুবলীগনেতা মুজিবুর রহমান, যুবলীগ নেতা সুভাষ দাস, আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

এর আগে সাংসদ ইমরান আহমদ জাফলং ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, আমির মিয়া স্কুল এন্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, পূর্ব জাফলং ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন, মুসলিমনগর-নবম খণ্ড রাস্তা হাড়ি খেওয়া খালের উপর নির্মিত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন ও মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত