শ্রীমঙ্গল প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০১৮ ২২:২৯

শ্রীমঙ্গলে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বিজয়ফুল প্রতিযোগিতা। বুধবার (৩১ অক্টোবর) সকালে বিজয়ফুল প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।

বিজয় ফুল উৎসবে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সাত পাপড়ির শাপলা ফুল তৈরি করে নিয়ে যায়। যার ৬টি পাপড়ি বহন করছে ৬ দফা আর এর মধ্যের কলি হচ্ছে ৭ মার্চের প্রতীক।

একই সাথে এই উৎসবে আয়োজন করা হয় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। ছিল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উৎসবকে ঘিরে উপজেলা প্রাঙ্গণে বসে মেলা।

আপনার মন্তব্য

আলোচিত