সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট, ২০১৫ ২০:০৫

ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুই কৃষক

ছাতকে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলার মোহাম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার গোবিন্দপুরের শরীফ উদ্দিন সমর (৪৫) ও সমরাজ আলী (৩৫)। তাদের অবস্থা এখনো আশংকাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের জমিতে হাঁস নামাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আলকাছ আলীর পুত্র হারুন ও ওয়ারিছের সাথে শরীফ উদ্দিনদের কথা কাটাকাটি হয়। এর পর শরীফ ও সমরাজ স্থানীয় মোহাম্মদপুর বাজারে গিয়ে ইসলাম রেষ্টুরেন্টে চা পান করতে বসেন। এ অবস্থায় প্রতিপক্ষ হারুন ও ওয়ারিছ রেষ্টুরেন্টে গিয়ে ধারারো অস্ত্র দিয়ে হামলা করে তাদেরকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ছাতক থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত