সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০১৫ ২২:৪০

স্পাইসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্ট স্পাইসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে নগরীর অপর চার প্রতিষ্ঠানকে আরও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দু’ দফা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমা আদায় করে জেলা স্যানেটারি অফিস।

মঙ্গলবার বিকেল তিনটায় নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ১১ তলায় অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট স্পাইসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাথরুমের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্নতার জন্যে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নগরীর স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে জালালাবাদ প্যাথলজি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ জিনিসের জন্যে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সকালে নগরীর মদীনা মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধের জন্যে গার্লস ফার্মেসীকে সাত হাজার, আকিব ফার্মেসীকে পাচ হাজার ও জরোয়া ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সকালের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আল নাছিরী, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও বিএসটিআই সিলেটের মাঠকর্মকর্তা রাজিব দাস গুপ্ত।

একটি সূত্র জানায়, স্পাইসি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান অস্বাস্থ্যকর ও অপরিষ্কারভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। এমনকি বাথরুমের পাশে বসে একজন মহিলা খাবারের মশলা বাটছেন।

আপনার মন্তব্য

আলোচিত