০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২৭
বানিয়াচংয়ে ইউএনওর সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযোগপত্র গ্রহন করেছেন বিজ্ঞ আদালত। অভিযোগ আমলে নিয়ে বিএনপির ৫ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জানা যায়, চলতি বছরের ২২জানুয়ারি বিকালে ইউএনওর সরকারী গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক আক্তার মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান তদন্ত শেষ করে ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। অভিযুক্ত ১২আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের রবিবার শুনানীর দিন ধার্য ছিল।
শুনানীর শেষে মাননীয় আদালত অভিযোগপত্র গ্রহন করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন।বাকী আসামিরা জামিনে রয়েছেন।
আপনার মন্তব্য