২২ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৪
সিলেটের গোয়াইনঘাটে পাঁচটি চোরাই গরু উদ্ধার ও বহনকারী ট্রাকসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার তিতকুল্লী হাওর এলাকা থেকে ৫টি গরু চুরি করে ট্রাক যোগে সিলেট শহরে নিয়ে যাওয়ার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাফনাউট এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগীতায় চোরাই গরু উদ্ধার ও ট্রাকসহ তিন জনকে আটক করে।
ধৃত ব্যক্তিরা উপজেলার পুর্ব দিঘিরপাড় এলাকার মৃত মাজেদ আলীর পুত্র আব্দুল্লাহ, শাহপরাণ এলাকার হানিফ মিয়ার পুত্র খলিল মিয়া ও দিরাই উপজেলার গফুর মিয়ার পুত্র রেজা মিয়া। এসময় চোরাই গরু বহনের অভিযোগে (সিলেট ড ১১-০৫২৯) একটি ট্রাক আটক করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার পাঁচটি চোরাই গরু উদ্ধার ও বহনকারী ট্রাকসহ তিন জনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন ধৃতদের বিরুধ্যে প্রচোলিত আইনে মামলা দ্বায়ের করে জেল হাজতে প্রেরণ এবং উদ্ধারকৃত গরু গরুর মালিক সাহানা আক্তারের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য