সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০২০ ০৪:১২

আইসিইউতে অধ্যাপক মুনতাসীর মামুন

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর অধ্যাপক মুনতাসীর মামুনকে রোববার রাত একটার দিকে আইসিইউতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড এই হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি।

ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুন আশঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। তার করোনা বলেই আমরা ধারণা করছি, কারণ তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি।

তিনি আরও জানান, ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়, তার ইসিজি করাও হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত