সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৪ ১৫:৫৪

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা গেলেন মাশরাফী

ছবি : সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সংসদ নির্বাচন করছেন মাগুরা-১ আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী।

সাকিবের সমর্থনের সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমানসহ আরও অনেক ক্রিকেটার, কোচ নির্বাচনী প্রচারণা করে গেছেন। এবার এই দলে যোগ দিয়েন মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফী নিজেও নির্বাচন করছেন নড়াইল-২ আসন থেকে। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন জাতীয় দলের এই অধিনায়ক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী মাগুরায় যান। অংশ নেন নির্বাচনী প্রচারণায়।

মাশরাফী নড়াইল থেকে প্রথমে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন সাকিব ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলোত তারা নির্বাচনও নিয়ে আলোচনাও করেন। পরে শহরে ভোট চাইতে বেরিয়ে পড়েন।

আপনার মন্তব্য

আলোচিত