সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৬ ২৩:৩৮

‘ব্লগার-শিক্ষক খুনোখুনি বিদেশে খারাপ বার্তা পাঠাচ্ছে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক ও লেখক ফজলুল বারী এসব হত্যা ঘটনায় দেশের বাইরে খারাপ বার্তা যাচ্ছে বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, 'অস্ট্রেলিয়ায় ক্রিকেট টিম শুধু বাংলাদেশে আসছেনা তা নয়, বাংলাদেশের ছাত্রছাত্রীদের অস্ট্রেলিয়া আসা নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গেছে! গত দুই মাসে প্রত্যাখ্যাত হয়েছে বেশিরভাগ ভিসার আবেদন! বাংলাদেশকে এরা নিয়ে তুলেছে ক্যাটাগরি ফোর অর্থাৎ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়! এমন অবস্থা হয়েছিল গত ১/১১ 'র সরকারের সময়'।

বাংলাদেশ আগের মত বিদেশে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় চলে গেছে উল্লেখ করে তিনি আরও লিখেন,  'আল্লাহর ওয়াস্তে এসব নফল এবাদত বাদ দিন। ব্লগার-শিক্ষক খুনোখুনি বিদেশে খারাপ বার্তা পাঠাচ্ছে।'

ফজলুল বারীর ফেসবুক স্ট্যাটাসের বিস্তারিত-

ফরয কাজ বাদ দিয়ে বাংলাদেশে নফল এবাদত বেশি হচ্ছে! এরজন্যে ব্লগার খুনের সুরাহা হচ্ছেনা সর্বশেষ প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউলের   

এখন পর্যন্ত তার যে অপরাধ জানা গেছে তাহলো তিনি সেতার বাজাতেন! সেতারের ঝংকারে কারো ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকতে পারে! কিন্তু এখন দেখবেন একদল খুনিদের ধরা বাদ দিয়ে রেজাউলের গোষ্ঠী উদ্ধারে লেগে যাবে!

মাঝে কারো কারো পোষ্ট পড়ে মনে হচ্ছিল এইচ এম ইমরান হলো গিয়ে দেশের এক নাম্বার সমস্যা! দেশের আর সবকিছু বিলকুল ঠিক হ্যায়!

আল্লাহর ওয়াস্তে এসব নফল এবাদত বাদ দিন। ব্লগার-শিক্ষক খুনোখুনি বিদেশে খারাপ বার্তা পাঠাচ্ছে।

অস্ট্রেলিয়ায় ক্রিকেট টিম শুধু বাংলাদেশে আসছেনা তা নয়, বাংলাদেশের ছাত্রছাত্রীদের অস্ট্রেলিয়া আসা নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গেছে! গত দুই মাসে প্রত্যাখ্যাত হয়েছে বেশিরভাগ ভিসার আবেদন! বাংলাদেশকে এরা নিয়ে তুলেছে ক্যাটাগরি ফোর অর্থাৎ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়! এমন অবস্থা হয়েছিল গত ১/১১ 'র সরকারের সময়।

আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার আসার পর সে অবস্থার পরিবর্তন হয়। কিন্তু দূর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশ চলে গেছে আগের ঝুঁকিপূর্ণ দেশের অবস্থায়

উল্লেখ্য, অধ্যাপক রেজাউল করিমকে শনিবার সকালে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগের ব্লগার, লেখক হত্যাকাণ্ডের মত চাপাতি দিয়ে ঘাড়ে আঘাত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত