সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৬ জুন, ২০১৬ ০৯:৩২

‘স্বরাষ্ট্রমন্ত্রীও এবার বিচ্ছিন্ন ঘটনা বলতে সাহস পান নি’

বিভিন্ন হত্যাকাণ্ডের কূলকিনারা করতে না পারায় পুলিশের প্রতি রয়েছে মানুষের হতাশা । আইজি থেকে শুরু করে

স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উচ্চ পদস্থ কর্তাদের ব্লগার হত্যা নিয়ে নানান মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে মানুষের মধ্যে তবে এসবের মধ্যেও বাবুল আক্তারের মত নিষ্ঠাবান পুলিশ অফিসাররা জঙ্গি দমনে তাদের একনিষ্ঠতা দিয়েও প্রশংসাও  পেয়েছেন মানুষের। রোববার সকালে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর আসছে নানামুখী প্রতিক্রিয়া আর বিশ্লেষণ।

প্রবাসী লেখক তানভীরা তালুকদার তাঁর ফেসবুকে লিখেছেন,

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যাকাণ্ড কে বিচ্ছিন্ন ঘটনা বলতে নিতান্তই “সাহস” পাননি। তিনি ফেসবুকে কী লিখতেন সেটা খতিয়ে দেখার সাহসও তার নেই। ব্লগ যেভাবে জঙ্গীদের খুন করতে উদ্ধুদ্ব করে, পুলিশও জঙ্গিদের খোঁচাখুঁচি করে, স্বাভাবিকভাবে তাদের বিপথে নিয়ে যায়। প্রশাসন প্রচন্ডভাবে দলীয়করণ করা হয়েছে। পুলিশ বাহিনী মন্ত্রীর ট্যাঁ ট্যাঁ সহ্য করবে না বলাই বাহুল্য। এ সময় পুলিশের বিদ্রোহ সরকারকে তছনছ করে ফেলবে। তাই, মিতুর মৃত্যু পেলো “অবিচ্ছিন্ন” হত্যার মর্যাদা। শান্তিতে ঘুমাও মিতু।

প্রথমে ওরা এলো কমিউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কেননা আমি কমিউনিস্ট ছিলাম না।
তারপর তারা সোশ্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি¬
কারণ আমি সোশ্যালিস্ট ছিলাম না।
তারপর তারা এলো ট্রেড ইউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি¬
কারণ আমি ট্রেড ইউনিয়নপন্থী ছিলাম না।
তারপর তারা এলো ইহুদিদের ধরতে, আমি প্রতিবাদ করিনি¬
কারণ আমি ইহুদি ছিলাম না।
তারপর ওরা আমাকে ধরতে এলো¬
তখন আর আমার হয়ে প্রতিবাদ করার কেউ ছিল না।

জার্মান চিন্তাবিদ ও লেখক নায়মোলার এর এই লেখাটি আজও প্রাসঙ্গিক



ব্লগার চরম উদাস লিখেছেন,

আর সবার মতই পুলিশকে গালিগালাজই করে গেছি সবসময়৷ দুষ্কর্ম গুলো চোখ এড়ায়নি কিন্তু বাবুল আক্তারদের গল্পগুলো চোখের আড়ালেই রয়ে গেছে সবসময়৷ মেরুদণ্ডহীন আইজি আর বিবেকহীন স্বরাষ্ট্র মন্ত্রীকে দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব না৷ পরিবর্তন আসলে সাধারণ মানুষ আর এই বাবুল আক্তারদের হাত দিয়েই আসবে৷ শোক শক্তিতে পরিণত হোক৷ হয় সর্বশক্তি দিয়ে জঙ্গি দমন শুরু হোক নতুবা আপনজনের মৃত্যুর জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত হোক৷ এখন আর শুধু অচ্ছুৎ নাস্তিক ব্লগারের মৃত্যুর মাঝে কিছু থেমে নেই, থেমে থাকার কথাও ছিল না৷

আপনার মন্তব্য

আলোচিত