সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০২১ ২১:০৯

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানে আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে।

বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেন এএফপিকে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’

আপনার মন্তব্য

আলোচিত