অনলাইন ডেস্ক

২৯ মে, ২০১৬ ০১:২০

৮০০ মিটার খাঁড়া পাহাড় পাড়ি দিয়ে বিদ্যালয়ে!

হাদিসে আছে জ্ঞানার্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও। সেই চীন দেশের সিচুয়ান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বিদ্যালয়ে যায় ৮০০ মিটার দুর্লঙ্ঘ্য পাহাড় পাড়ি দিয়ে।
 
সিচুয়ান প্রদেশের আতুলিয়ার গ্রামের বাসিন্দা ৪০০ জন। সেই গ্রামের ৬ বছর বয়সী ১৫ জন শিশু ৮০০ মিটার খাড়া পাহাড় অস্থিতিশীল পাহাড়ি লতার মইয়ে করে পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায়। স্থানীয় ভাবে এই মই ‘আকাশ মই’ নামে পরিচিত। শিশুদের কয়েকজনের বাবা-মা এই সময় তাদের পাহাড় চড়া তত্ত্বাবধান করেন।
 
দুই ঘণ্টার এই সফর এতটাই কঠিন যে প্রতি দুই মাসে একবার পাহাড় চড়ে। তবে, এই উচ্চতা পাড়ি দিতে শিশুরা মোটেও ভীত নয় বলে জানিয়েছে তারা। শুধু একজন বলেছে, একবার তার বন্ধু পড়ে যাওয়ার উপক্রম হলে সে একটু ভয় পেল। চীনা ফটোগ্রাফার চেন জি খবর পান যে ১৪ মে শিশুরা এই দুর্গম পথ পাড়ি দেবে। সেখানে গিয়ে তিনি শিশুদের দুর্গম পথ পাড়ি দেয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন।  
 
এই ছবি তোলার পরে চেন বেইজিং এর ধনী শিশুদের সঙ্গে এই শিশুদের পার্থক্য নির্দেশ করে বলেন, শুধুমাত্র একটা কথা ভাবুন, শহরের বাবা মা-রা চিন্তা করেন তাদের উচ্ছন্নে যাওয়া সন্তানেরা খুশি নয়। কিন্তু এই শিশুরা রীতিমতো অতল খাদে পড়ার সম্ভাবনা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। তারা যেকোনো মুহূর্তে হাত পিছলে পড়ে যেতে পারে।
 
গত এক দশকে চীনের বর্ধিষ্ণু অর্থনীতির জন্য প্রচুর অবকাঠামো নির্মাণ করেছে। কিন্তু দেশটিতে এখনো প্রচুর লোক দারিদ্র সীমার নিচে বাস করছে। সিএনএন।

আপনার মন্তব্য

আলোচিত