আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০১৬ ১৭:০৯

যুক্তরাষ্ট্রে শিশু বাঁচাতে গরিলাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটির এক চিড়িয়াখানায় খাঁচার মধ্যে পড়ে যাওয়া ৪ বছরের এক শিশুকে বাঁচাতে একটি পুরুষ গরিলাকে গুলি করে হত্যা করেছে চিড়িয়াখানার কর্মীরা। 

শনিবার আফ্রিকান প্রজাতির ওই গরিলার খাঁচায় শিশুটি ঢুকে পড়ে। হারাম্বে নামের ওই গরিলার ওজন ১৮১ কেজি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ১০ থেকে ১২ ফুট উচু সীমানা প্রাচীর ডিড়িয়ে ওই গরিলার খাঁচায় পড়ে যায় শিশুটি। পরে সেখানে অন্তত ১০ মিনিট ধরে ছিল ওই শিশু। চিড়িয়াখানার ডেঞ্জারাস অ্যানিম্যাল রেসপন্স টিমের সদস্যরা শিশুটির প্রাণহানির আশঙ্কায় হারাম্বেকে গুলি করে হত্যা করেন।

পরে ওই শিশুকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সিনসিনাটি শিশু হাসপাতালে ভর্তি করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত